নেদারল্যান্ডে কৃত্রিমভাবে গর্ভধারণের ক্লিনিকে ভুল করে এক ব্যক্তির শুক্রাণুতে ২৬ জন নারী অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নেদারল্যান্ডের উট্রেখটের ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, পদ্ধতিগত ভুলের কারণে এপ্রিল ২০১৫ থেকে নভেম্বর ২০১৬ পর্যন্ত এক ব্যক্তির শুক্রাণুতে ২৬ নারী অন্তঃসত্ত্বা হয়ে থাকতে পারে।
এর অর্থ হচ্ছে, একজন পুরুষের শুক্রাণুতে ২৬ জন অচেনা নারীর সন্তানের বাবা হতে পারেন। এই সময়ে চিকিৎসা নেয়া অর্ধেকের বেশি নারী গর্ভবতী হয়েছে, কারো কারো বাচ্চার জন্ম হয়ে গেছে।
আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা কৃত্রিম গর্ভধারণ প্রক্রিয়ায় নারীর জরায়ু থেকে ডিম্বাণু ও পুরুষের শুক্রাণু ব্যবহার করে ল্যাবরেটরিতে ভ্রুণকোষ তৈরি করা হয়। পরবর্তীতে এক বা একাধিক ভ্রুণকোষ নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আইভিএফ এর একটি চক্র পূর্ণ করতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগে।
পদ্ধতিগত ভুলের কথা স্বীকার করে নেদারল্যান্ডের সেই মেডিকেল সেন্টারের বিবৃতিতে বলা হয়, প্রত্যাশিত বাবার শুক্রাণুর চেয়ে বরং একজনের শুক্রাণুতে গর্ভবতী করা হয়ে থাকতে পারে। এই বিষয়ে দুঃখ ও অনুশোচনা প্রকাশ করে বলা হয়, দম্পতিদের এই খবর শোনার পরে কী অনুভূতি হতে পারে সেটা ভেবে আমাদের অনুশোচনা হচ্ছে। এই বিষয়ে তাদের পরিষ্কার ধারণা দিতে আমাদের সবটুকু চেষ্টা করবো। স্কাই নিউজ।
ইত্তেফাক/এসএসএ