চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আওয়ামী যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোবাইল ফোন প্রতীকের হাজী সামসুল আবেদীন খোকন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৬৬ ভোট।
বুধবার নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মোটর সাইকেল প্রতীকের মাহফুজুর রহমান মঞ্জু পেয়েছেন ২৪৭ ভোট। চেয়ারম্যান পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জেলা সভাপতি আনারস প্রতীকের অ্যাডভোকেট সোহরাব হোসেন পেয়েছেন ৯ ভোট এবং সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ঘোড়া প্রতীকের মামুন-আর-রশীদ আঙ্গুর পেয়েছেন ২ ভোট।
ইত্তেফাক/এমএইচ