দৈনিক ইত্তেফাক-এর ৬৪ বছর পদার্পণ উপলক্ষে 'স্বাধীনতা ও ইত্তেফাক' শীর্ষক তরুণ শিল্পীদের শব্দ কল্প ও চিত্র বিষয়ক তিন দিনের (২৯-৩১ ডিসেম্বর) স্থাপনাশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টায়, জাতীয় জাদুঘর-এর নলিনী কান্ত ভট্টশালী গ্যালারীতে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিল্পী হাশেম খান ও জাতীয় জাদুঘর-এর মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রদর্শনীটি শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তরুণ শিল্পীদের শব্দকল্প ও চিত্রবিষয়ক স্থাপনাশিল্প প্রদর্শনীটি কিউটরের দায়িত্বে আছেন শিল্পী অভিজিত্ চৌধুরী।
ইত্তেফাক/এমএইচ