খুলনায় আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

খুলনা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ।
 
প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ (আনারস) পেয়েছেন ৭৭৯ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার (চিংড়ি মাছ) ১০৬  ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী আলী আকবার শেখ (কাপ পিরিচ) পেয়েছেন ৭ ভোট।
 
স্থানীয় সূত্রের প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী ১ নম্বর ওয়ার্ডে শেখ হারুনুর রশিদ ৫১ ভোট, ২ নম্বর ওয়ার্ডে  ৬০ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে ৫৩ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে ৬৪ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে ৬০ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে ৫৪ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে ৫৪ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে ৪৯ ভোট, ৯ নম্বর ওয়ার্ডে ৫০ ভোট,  ১০ নম্বর ওয়ার্ডে ৪৯ ভোট, ১১ নম্বর ওয়ার্ডে ৬১ ভোট, ১২ নম্বর ওয়ার্ডে ৫৫ ভোট,  ১৩ নম্বর ওয়ার্ডে ৬২ এবং ১৫ নম্বর ওয়ার্ডে ৫৭ ভোট পেয়েছেন।
 
এদিকে, ভোটার তালিকা সংক্রান্ত আইনি জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে খুলনার রূপসা উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রের (১৪ নম্বর ওয়ার্ড) ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে এ কেন্দ্রের ৬০জন ভোটার তাদের ভোটদান থেকে বিরত ছিলেন।
 
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমুল আহসান নাজমুল আহসান বলেন, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান সাধন অধিকারী ও ইউপি সদস্যরা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে রুল এবং অন্তর্বর্তীকালীন আদেশ লাভ করেছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিএমপি দায়ের করা হলে আপিল বিভাগ তা শুনানির জন্য ৫ জানুয়ারি তারিখ ধার্য করেছেন। এ প্রেক্ষিতে ১৪ নম্বর ওয়ার্ডের সকল পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ