জামালপুরে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

জামালপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছে। বুধবার দেশের ন্যায় জামালপুর জেলা পরিষদ নির্বাচন ছোট খাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
 
চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী(আনারস প্রতীক)নিয়ে  ভোট পেয়েছেন ৬০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কেন্দ্রীয় আওয়ামীলী সমর্থিত প্রার্থী জেলা আ’লীগের সহসভাপতি এডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার  (ঘোড়া প্রতিক) নিয়ে ভোট পেয়েছেন ৩৭৩ ভোট। এছাড়া জেপি প্রার্থী এডভোকেট বাবর আলী খান (হোন্ডা প্রতিক) নিয়ে পেয়েছেন মাত্র ১ ভোট। এছাড়া আ’লীগের অপর ৩বিদ্রেহী প্রার্থী জেলা আ’লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, যুগ্ন সম্পাদক এডভোকেট সরোয়ার জাহান এবং সদস্য  আন্জুমান আরা বেগম ৩ জনে কোন ভোট পাননি।
 
জেলার ৬৮টি ইউনিয়ন,৬টি পৌরসভা এবং ৭টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৮৭জন। জেলার ১৫টি ভোট কেন্দ্রে ৯৭৬জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোট প্রয়োগ করেছেন। ১১জন ভোটার অনুপস্থিত থেকে ভোট দানে বিরত ছিলেন।
 
ইত্তেফাক/এমএইচ