সুনামগঞ্জে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের সমর্থন বঞ্চিত নূরুল হুদা মুকুট দলীয় প্রার্থীকে ব্যারিস্টার এনমুল কবির ইমনকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। 
 
নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুট পেয়েছেন ৭৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ইমন চশমা প্রতীক নিয়ে ৪২০ ভোট পেয়েছেন।
 
জেলার ৮৭টি ইউনিয়ন, ১১টি উপজেলা ও চারটি পৌরসভায় মোট জেলা পরিষদে মোট ভোটার ১২১৫। 
 
নির্বাচনে ১২০৯ জন ভোট দিয়েছেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী দুই প্রার্থী আহবাব চৌধুরী চার এবং চঞ্চলা রানী দাস দুটি ভোট পেয়েছেন। বাতিল হয়েছে একটি ভোট।
 
ইত্তেফাক/এমএইচ