গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক ৯২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী পেয়েছেন ১৫ ভোট।
সংরক্ষিত মহিলা আসনে ১ নং ওয়ার্ডে তানিয়া হক, ২নং ওয়ার্ডে শেখ বিউটি, ৩নং ওয়ার্ডে শাহনাজ নাজনীন বাবলী, ৪নং ওয়ার্ডে হাসিয়া বেগম, ৫ নং ওয়ার্ডে রিনা মন্ডল নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে সালাহউদ্দিন মিয়া, ২নং ওয়ার্ডে অশোক বিশ্বাস, ৩নং ওয়ার্ডে মহিউদ্দিন আহম্মেদ মিঠু শরীফ, ৪ নং ওয়ার্ডে শাহরিয়ার কবির বিপ্লব, ৫ নং ওয়ার্ডে লুৎফর রহমান, ৬নং ওয়ার্ডে শরীফ সোহরাব হোসেন, ৭ নং ওয়ার্ডে শেখ মোঃ আবেদ আলী, ৮ নং ওয়ার্ডে শেখ আল হেলাল, ৯ নং ওয়ার্ডে রিয়াজ রহমান, ১০ নং ওয়ার্ডে হিটু শেখ, ১১ নং ওয়ার্ডে সন্তোষ কুমার বিশ্বাস, ১২ নং ওয়ার্ডে এমদাদুল হক বিশ্বাস, ১৩ নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম পান্না, ১৪ নং ওয়ার্ডে নজরুল ইসলাম হাজরা মন্নু ও ১৫ নং ওয়ার্ডে দেব দুলাল বসু পল্টু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামন মুন্সি এ তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/এমএইচ