জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ায় জয়ী হলেন যারা

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলার তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 
 
বুধবার সকাল নয়টা থেকে তিনটি কেন্দ্রে ১৬৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। 
 
মঠবাড়িয়ার তিনটি ভোট কেন্দ্রের ফলাফলে সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী সদস্য পদে সাবিনা ইয়াসমীন (ফুটবল),  সাধারণ সদস্য পদে যায়েদা আফরোজ (টিউবওয়েল) ও মোঃ ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি (তালা)।
 
এছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দীতায় অধ্যক্ষ মো. আজীম উল হক নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি