শেরপুরে জেলা পরিষদ নির্বাচিত জয়ী হলেন যারা

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
 
মোটরসাইকেল প্রতীকে হুমাযূন কবীর রুমান পেয়েছেন ৫৬৩ ভোট।তার নিকটতম আনারস প্রতীকের অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট। নির্বাচনে ৭৪২ জন ভোটারের মধ্যে ৭৪০ জন ভোট প্রদান করেন। 
 
এছাড়া জেলা পরিষদে ১৫ ওয়ার্ডের মধ্যে সাধারণ সদস্য পদে ১৪ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ১ নং ওয়ার্ডে মো. এরশাদ আলী ও সাব্বির আহমেদ সমান ২৬ ভোট করে পাওয়ায় পরে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণার কথা জানানো হয়। 
 
এছাড়া নির্বাচিতরা হলেন মো. জাকারিয়া বিষু (২ নং ওয়ার্ড), মো. আব্দুল হান্নান (৩ নং ওয়ার্ড), মো. কফিল উদ্দিন (৪ নং ওয়ার্ড), মো. নুরুল ইসলাম (৫ নং ওয়ার্ড), মো. আবু তাহের (৬ নং ওয়ার্ড), খন্দকার আরিফ আহমেদ (৭ নং ওয়ার্ড), মো. বিল্লাল হোসেন (৮ নং ওয়ার্ড), হাফিজুর রহমান খোকন (৯ নং ওয়ার্ড), মো. ছানুয়ার হোসেন (১০ নং ওয়ার্ড), মো. ছামিউল হক (১১ নং ওয়ার্ড), খন্দকার রবিউল করিম (১২ নং ওয়ার্ড), আব্দুল্লাহেল আল আমিন (১৩ নং ওয়ার্ড), মো. আব্দুল খালেক (১৪ নং ওয়ার্ড), আবু জাফর (১৫ নং ওয়ার্ড)। 
 
তাছাড়া ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী (সদর), আয়শা সিদ্দিকা রূপালি (ঝিনাইগাতী), আঞ্জুমান আরা বেগম (নকলা), কহিনুর আক্তার (শ্রীবরদী) ও নহেলিকা দিব্রা (নালিতাবাড়ী) নির্বাচিত হয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি