বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘লেখাপড়া না জানা একটি দলের নেত্রী বর্তমান সরকারের সাফল্য দেখে ষড়যন্ত্র করছে।’
বুধবার লালমাটিয়া মহিলা কলেজের নবীণ বরণ ও সুবর্ণ জয়ন্তীর সমাপনী র্যালি-পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন (নাসিক) দেশ-বিদেশে সর্বজন স্বীকৃত ও প্রশংসিত হলেও বিএনপি চেয়ারপারসন তা নিয়ে আবোল-তাবোল বকছেন। তাদের কূটকৌশল সম্পর্কে সচেতন নারী সমাজকে সজাগ থাকতে হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, উপাধ্যক্ষ মো. মজিবুর রহমান মিয়া ও সাবিহা ফেরদৌসী।
ইত্তেফাক/এএম।