২৮ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল বঙ্গবন্ধু পরিষদ

সেগুনবাগিচার ২৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল বঙ্গবন্ধু পরিষদ। গতকাল সেগুনবাগিচা হাইস্কুল মাঠে পরিষদের সেগুনবাগিচা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন। সংগঠনের সভাপতি পেয়ারা খাঁনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কাশেম হারুন, সেগুনবাগিচা হাইস্কুল কমিটির সভাপতি ইউসুফ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হামরুজ্জামান ননী।

 
সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- শহিদুল হাসান ভুঁইয়া, মানজুরুল আলম, গোলাম হাফিজ, জাফর আলিম খান, শওকত উদ্দিন, খলিলুর রহমান. এসএম আবদুল্লাহ, শাহজাহান মোল্লা, একেএম রিয়াজুল ইসলাম, আওলাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, এম এ হান্নান, মিলন কান্তি নাথ, মনোয়ার হোসেন খান, শওকত আলী খান, আবদুল খালেক, রথীন্দ্রনাথ কুন্ডু, কে এম কামরুজ্জামান, আবুল কালাম, ননী গোপাল সাহা, মোমিনুল হক চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী, জহরুল আলম খান ঝরা, ওসমান গনি, খোন্দকার মোজাম্মেল হক, আবদুর রশীদ, ফরিদউদ্দিন আহমদ রতন ও এস এ মালেক।

ইত্তেফাক/এএন