মিরসরাইয়ের জোরারগঞ্জে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা জমে উঠেছে। গত ২২ ডিসেম্বর উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বিজয় মেলা। শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর।
মঙ্গলবার মেলায় গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী সালমা ও সুজন বাউল। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মিরসরাই উপজেলা শিল্পকলা একাডেমি এবং নবজাগরণ পত্রিকা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ইলিয়াছ রিপন।
ইত্তেফাক/এএন