মিঠাপুকুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকালে মিঠাপুকুরে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বৈরাগীগঞ্জ এলাকায় ইসলামপুর প্রাণ কোম্পানি সংলগ্ন একটি নির্মাণাধীন পরিত্যক্ত ফিলিং স্টেশনে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।