শিমুলিয়া-কাওড়াকান্দিতে ফেরি চলাচল বন্ধ

 
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। 
 
এতে রো রো বীর শ্রেষ্ঠ রুহুল আমিনসহ পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয়। তবে এই দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় নাইট কোচসহ উভয় পাড়ে সাড়ে ৪ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। 
 
বিআইডব্লিউটিসির ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় জানান, বেলা বাড়লেও কুয়াশা কাটেনি তাই ফেরি সার্ভিস চালু করা যাচ্ছে না।  অন্যদিকে পারাপারের যানবাহনের লাইন বাড়ছে। 
 
 
ইত্তেফাক/কেকে