২৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

 
দ্বিতীয় ওয়ানডে নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভার শেষে ১৭৫/৮। 
 
এর আগে নেলসনের স্যাক্সটন ওভালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বাহিনী। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান।  দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নেইল ব্রুম। ১০৯ রান করে অপরাজিত আছেন তিনি। 
 
বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন  মুর্তজা তিনটি, তাসকিন আহমেদ ও সাবিক আল হাসান দুইটি করে, শুভাশিস রায় ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন। 
 
আজকের ম্যাচে নেই ইনজুরিতে থাকা মুশফিকুর রহিম। নামতে পারনেনি মুস্তাফিজুর রহমানও। ফর্মে না থাকা সৌম্য সরকারও নেই এই ম্যাচে। তিনজনের পরিবর্তে ওয়ানডেতে অভিষেক হয়েছে নুরুল হাসান, শুভাশিস রায় ও তানবীর হায়দারের। 
 
ইত্তেফাক/এএসএস