সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর সফলতা দেখে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়। এদেশের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোতধারায় আনার জন্য বিশেষ কার্যক্রম বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমাজসেবা দপ্তরের মাধ্যমে কাজগুলো বাস্তবায়ন হচ্ছে। বুধবার রংপুর বিভাগের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার মুহাম্মদ জয়নুল বারী, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গি।