শিমুলিয়া-কাওড়াকান্দিতে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

 
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ১০টায় আবার শুরু হয়েছে। 
 
এর আগে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। 
 
বিআইডব্লিউটিসির ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী আজ ১০টায় জানান, কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হয়েছে। তাই যানজট এবং দীর্ঘ লাইন কমতে শুরু করেছে। 
 
 
ইত্তেফাক/কেকে