পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

 
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। 
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন জানান, ঘনকুয়াশায় নদীর মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় ভোর ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু করা হয়। 
 
 
ইত্তেফাক/কেকে