জনপ্রিয় সঙ্গীত তারকা টেইলর সুইফট, তাকে যেমন ভক্তরা ভালবাসেন, তিনিও তেমনি তার প্রতিদান ভালবাসা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ভক্তদের চমকে দিতে দারুণ ভালবাসেন সুইফট। হুটহাট কাজ করে বসেন, যেমন কারো বাড়িতে গিয়ে উঠলেন, কাউকে না জানিয়ে সারপ্রাইজ দিতে কোন পরিচিতজনকে।
গত ২৬ ডিসেম্বর, সোমবার হঠাৎ হাজির হন ৯৬ বছর বয়সী এক ভক্তের বাড়িতে। সাইরাস পর্টার নামের সেই ভক্ত এরমধ্যে সবচেয়ে বেশি বয়সী ‘সুইফটি’ নামে পরিচিতি পেয়ে গেছেন। টেলর ভক্তদের এ নামেই ডাকা হয়। পর্টারের নাতিপুতি আছে ২০ জনের বেশি।
উপস্থিত এক প্রত্যক্ষদর্শী রবার্ট ফ্রে জানান, এটা ছিল ক্রিসমাস বিস্ময়। ধন্যবাদ সুইফট। আমাদের দাদু যে কী ভীষণ খুশি হয়েছেন।
এদিন অবশ্য পর্টারের বাড়িতেই ছোটখাটো কনসার্ট করলেন সুইফট। বেলা একটার দিকে কাউকে কিছু না বলে হঠাৎ গিয়ে হাজির হন সেই বাড়িতে। আর তার এই ভ্রমণে খুব খুশি হয়েছেন শুধু পর্টার নন, পুরো পরিবার।
ইত্তেফাক/এমএআর