ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচিতরা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সফিকুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৫০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. সৈয়দ একেএম এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।
 
এছাড়া সংরক্ষিত ও সদস্য পদে নির্বাচিতরা হলেন, সংরক্ষিত ওয়ার্ড-৩ সৈয়দা নাখলু আক্তার, ওয়ার্ড-৪ নুরুন্নাহার বেগম, সাধারণ সদস্য ওয়ার্ড-২ ফারুকুজ্জামান ফারুক, ওয়ার্ড-৪ মো. কবির আহমেদ, ওয়ার্ড-৫ মো. বাবুল মিয়া, ওয়ার্ড-৬ ছাদেকুর রহমান শরীফ, ওয়ার্ড-৭ মো. জহিরুল ইসলাম ভূঞা, ওয়ার্ড-৯ মো. মোশাররফ হোসেন ইকবাল, ওয়ার্ড-১১ মো. আবুল হোসেন আজাদ, ওয়ার্ড-১২ বোরহান উদ্দিন আহমেদ, ওয়ার্ড-১৩ এ কে এম মোজাম্মেল হক।
 
ইত্তেফাক/এএসএমইউ