আইরিশ বর্ষসেরা মডেল প্রিয়তি

আয়ারল্যান্ডের বর্ষসেরা মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা প্রিয়তি। এ খবরটি নিজেই নিশ্চিত করেছেন তারকা প্রিয়তি।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ভক্তদের খবরটি জানিয়েছেন। তিনি ন্যাচারাল ক্যাটাগরিতে আইরিশ গ্ল্যামারে চলতি বছরের সেরা মডেলের খেতাব অর্জন করেছেন। এই সাফল্যে দারুণ খুশি প্রিয়তি।
 
তিনি বলেন, আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ন্যাচারাল ক্যাটাগরিতে আইরিশ গ্ল্যামারে চলতি বছরের সেরা মডেলের খেতাব দেয়া হয়েছে আমাকে। তিনি আরো বলেন, এর মাধ্যমে আমি আবারো বিশ্ব মঞ্চে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি।
IMG0
উল্লেখ্য, এরআগে ২০১৪ সালে ৭০০ প্রতিযোগীকে হারিয়ে ‘মিজ আয়ারল্যান্ড’ নির্বাচিত হয়েছিলেন প্রিয়তি। তারপর গতবছর মিস আর্থ প্রতিযোগিতার প্রথম রানরআপ হওয়ার গৌরব অর্জন করেন প্রিয়তি।
 
ইত্তেফাক/এমএআর