জাতীয় জাদুঘরে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

 
দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণ উপলক্ষে ‘স্বাধীনতা ও ইত্তেফাক’ শীর্ষক তরুণ শিল্পীদের শব্দকল্প ও চিত্রবিষয়ক তিন দিনের (২৯-৩১ ডিসেম্বর) স্থাপনা শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, শিল্পী হাশেম খান ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। সভাপতিত্ব করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
 
ইত্তেফাক/এএম।