হবিগঞ্জে শূন্য ভোট পেলেন ১২ প্রার্থী

হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থী কোন ভোট পাননি। অর্থাৎ তাদের প্রাপ্ত ভোট সংখ্যা শূন্য। এতে প্রমাণিত হয় তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরাও ভোট দেননি।
 
তারা হলেন ২নং ওয়ার্ডে আব্দুল হালীম, মো. মুজিবুর রহমান, মো. শাহাব উদ্দিন, ৪নং ওয়ার্ডে নূরুল আমিন পাঠান, ৫নং ওয়ার্ডে আজিজুর রহমান চৌধুরী, আব্দুল মুহিত, ৭নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, ৮নং ওয়ার্ডে মো. জহিরুল ইসলাম সেলিম, ৯নং ওয়ার্ডে ছফিল মিয়া, ১১নং ওয়ার্ডে কাউছার আহমেদ, ১৪নং ওয়ার্ডে আজিজ মিয়া ও মো. শফিউল আলম ফরহাদ।
 
ইত্তেফাক/ইউবি