রাজশাহীতে বিএনপি নেতার অফিস ভাঙচুর

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের কার্যালয় ভাঙচুর করেছে ক্ষুব্ধ নেতাকর্মরা। 
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গণকপাড়া কার্যালয়ে এই ভাঙচুর চালানো হয়।
 
অন্যদিকে বুধবার রাত ৮টার দিকে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়ার পর মহানগর বিএনপি অফিসে তালা ঝুলানো হয়েছে। নগরীর মালোপাড়াস্থ কাবিল ম্যানশনের মহানগর বিএনপির কার্যালয়ে পদ বঞ্চিত দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও মহানগর কমিটির সাবেক সভাপতি মিজানুর রহমান মিনুর অনুসারী নেতাকর্মীরা তালা লাগিয়ে দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার কথা বলা হয়। ঘোষিক কমিটিতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে আগের কমিটির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নাম ঘোষণা করা হয়। এর ফলে মহানগর বিএনপি থেকে ছিটকে পড়েন দীর্ঘদিন ওই পদটির দখলে থাকা বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।
 
মিনুপন্থিদের অভিযোগ ঘোষিত নতুন কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। নেতাকর্মীরা সম্মেলনের মাধ্যমে কমিটি নতুন কমিটি করার দাবি জানান।
 
 
ইত্তেফাক/ইউবি