বগুড়ায় ‘পেটকাটা বাবু ডাকাতের’ লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নঁওগার মহাদেপুরের মোখলেছুর রহমান ওরফে ‘পেটকাটা বাবু ডাকাতের’ (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার বিকেলে শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের কাবাষট্টি গ্রামের জনৈক জাফর আলীর পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ ।বাবু ডাকাত নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মেছের আলীর পুত্র।
 
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) আব্দুল­াহ আল মাসউদ চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। এ সময় নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র পাওয়া যায় । নিহতের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছে। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি