পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

 
ঘন কুয়াশার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। 
 
এর আগে অতিরিক্ত কুয়াশার কারণে বয়া ও বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর ৫ টা থেকে নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে যাওয়ার পর শুক্রবার সকালে ফেরি চলাচল শুরু হয়।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 
 
 
ইত্তেফাক/কেকে