টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গে বাগদান হয়েছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রিডইট এর সহ প্রতিষ্ঠাতা অ্যালেক্স ওহানিয়ানের। ২২টি গ্র্যান্ডস্লাম জেতা টেনিস তারকা নাটকীয়ভাবে এই বাগদানের ঘোষণা রিডইট’এ একটি কবিতার মাধ্যমে দিয়েছেন।
সেই পোস্টে সেরেনা জানিয়েছেন, ওহানিয়ান তাকে নিয়ে রোমে গিয়েছিল, এখানেই তারা প্রথম মিলিত হয়েছিলেন। সেখানে তাকে প্রপোজ করেন অ্যালেক্স, এবং তিনিও তাকে হ্যাঁ বলেছেন। ২০১৬ সালটা দারুণই গেল, সপ্তম উইম্বলডন শিরোপা জিতে ২২তম একক গ্র্যান্ডস্লামটা নিশ্চিত করেছেন। বছরটাও শেষ করলেন জীবনসঙ্গী বেছে নিয়ে।
রিডইট এ মানুষ কোনো বিষয়, সংবাদ বা আলোচ্য কোনো বিষয়ের উপর ভিত্তি করে ভার্চুয়াল গ্রুপ/ফোরাম তৈরি করে। ওহানিয়ান এবং তার বন্ধু স্টিভ হফম্যান ২০০৫ সালে এটি প্রতিষ্ঠা করেন। সেরেনা আর/আইসেইডইয়েস নামের ফোরামে তার বাগদানের খবর নিশ্চিত করেন। এই ফোরামে মানুষ কিভাবে তাদের প্রপোজ করা হয়েছে সেই গল্প শেয়ার করে থাকেন। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ