গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলীয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম লাশটি উদ্ধার করেছে।
নিহত বৃদ্ধের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। ওই বৃদ্ধের শরীর-স্বাস্থ্য ভালো। চুল এবং দাড়ি কাঁচা-পাকা। পরনে কালো রঙের প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।
রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের পূরাইল ও আড়িখোলা রেল স্টেশনের মাঝখানে শিমুলীয়া নামকস্থানে সকালে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বৃদ্ধের দেহের বিভিন্ন অংশ কাটা। ভোরে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, খবর পেয়ে দুপুর টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে।
ইত্তেফাক/কেকে