জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে রচনা

২০১৬ সালের জেএসসি পরীক্ষায় কাজী ফারজানা ইয়াসমীন রচনা জিপিএ-৫ পেয়েছে। 
 
সে দৈনিক ইত্তেফাক ও জিটিভির বেনাপোল প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজের মেয়ে। 
 
রচনা বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সানরাইজ পাবলিক স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিল। 
 
রচনা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
 
ইত্তেফাক/ইউবি