গোমস্তাপুরে ৮টি ককটেলসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের নয়াদিয়াড়ীতে শুক্রবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে ৮টি ককটেলসহ চারজনকে আটক করেছে পুলিশ। 
 
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, গত রোববার রাতে ওই এলাকায় এক ব্যক্তির হৃদরোগে মৃত্যুর ঘটনায় সৃষ্ট দুপক্ষের উত্তেজনার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন রেজার বাড়ী থেকে তিনটি, তুফানের বাড়ি থেকে দুটি ও মতিউর রহমানের ছেলে দেলওয়ার হোসেন  ইভেনের বাড়ি থেকে তিনটি ককটেল উদ্ধার করে। এ সময় উভয়পক্ষের ৪ জনকে আটক করা হয়।  
 
ইত্তেফাক/ইউবি