‌‘খুব কষ্টের দাগ কেটে রবে ২০১৬’

২০১৬ সালটি কেমন গেল? এমন প্রশ্নে আলিফ আলাউদ্দিন বলেন, ‘ভালো-মন্দ মিলিয়েই। খুব কষ্টের দাগ কেটে রবে আমার মায়ের চলে যাওয়ার বছর বলে। আর গান-উপস্থাপনার কাজ করেছি নিয়মিত।’
 
ফয়সাল-আলিফ সঙ্গীতাঙ্গনের এই দম্পতি আজ থার্টিফার্স্টে ব্যস্ত থাকবেন নিজেদের পেশাগত নিয়মেই। উত্তরা ক্লাবে পার্থিব ব্যান্ড ও আলিফ পারফর্ম করবে।
 
এদিকে ফয়সাল বলেন, ‘নতুন বছরে নিজের ব্যান্ড নিয়ে নতুন করেই এগুচ্ছি। আশা করছি ২০১৭-তে নতুন কিছু দিতে পারবো।
 
ইত্তেফাক/এমএআর