‘এক কাপ চা’তে একসঙ্গে ৯ সঙ্গীত শিল্পী

বাংলাদেশ টি-বোর্ডের আয়োজনে ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ টিএক্সপো-২০১৭’। আর এর জন্য ‘এক কাপ চা’ শিরোনামের থিম সং গাইলেন দেশের জনপ্রিয় ৯ কণ্ঠশিল্পী। তারা হলেন- পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, পারভেজ, কনা, সালমা, এলিটা করিম, ডি রকস্টার শুভ, লিংকন (আর্টসেল)।
 
পার্থ বড়ুয়ার কম্পোজিশনে গানটি লিখেছেন রাশিদ খান ও সুর করেছেন রিয়াদ হাসান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে।
 
সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী গানটির শ্যুটিংস্পট থেকে ফেসবুক স্ট্যাটাসে অনেকগুলো ছবিসহ পোস্টে লিখেন, চা নিয়ে আয়োজন....এমন কেউ কি আছে...যে চা পছন্দ করেনা...!চা সবার ভীষণ প্রিয়....আমাদের দেশের চা মানেই আহা কি সুখ..
IMG0
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া বলেন, এ ধরনের গান হয়তো আগে শ্রোতারা শোনেননি। চা নিয়ে ভিন্ন এক স্বাদের গান শ্রোতারা উপভোগ করবেন।
 
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ক্রিয়েটো। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাশিদ খান জানান, প্রথমবারের মতো এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে সত্যিই ভালো লাগছে।
 
ইত্তেফাক/এমএআর