৭ দফা দাবিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাত দফা দাবি আদায়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী তারা এ মানববন্ধন করে।
 
দাবিগুলো হলো, ৭২ এর সংবিধান বাস্তবায়ন, সংখ্যালঘুদের জাতীয় সংসদে ৬০ আসন বরাদ্দ, সংখ্যালঘুদের সংরক্ষণ আইন বাস্তবায়ন, পার্বত্য আইন প্রণয়ন ও সমঅধিকারসহ সাত দফা আদায়।
 
এ সময় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ-চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক প্রবির কুমার সাহা, সহ-সভাপতি টমাস রোজারিও, এ্যাড. পরিমল দাস, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি অনুপম দত্ত নিপু, সহ-সভাপতি শ্রী কৃষ্ণ সাহা, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা সভাপতি অসিম বিশ্বাস, সাধারণ সম্পাদক রিমন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ