ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারীকরণের দাবিতে আল্টিমেটাম

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সমাজ সাংবাদিক সম্মেলনে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে তারা পুলিশের লাঠিচার্জে কলেজ অধ্যাপক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
 
শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এসএম আবুল হাশেম। এ সময় কলেজের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, রহুল আমিন, ইউনুস আলী, আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ