ডোমারে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হরিণচড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিশাল রহমান (২) ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল বিশাল। খেলার এক পর্যাযে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
 
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম তথ্যেল সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ