বৈশাখ উপলক্ষে বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

পহেলা বৈশাখের কেনাকাটা আরো রঙিন করতে গ্রাহকদের জন্য ২০% পর্যন্ত ক্যাশ ব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। ‘উত্সব শুরু হোক বিকাশের সাথে’ শ্লোগানকে সামনে রেখে বৈশাখ উদযাপনের অনুষঙ্গ পোশাক, গয়না, জুতা, ব্যাগ, ঘর সাজানোর পণ্য সামগ্রীসহ বৈচিত্র্যময় পণ্য কিনতে এ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। গত ২৭ মার্চ থেকে এ অফার শুরু হয়েছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।