দিনাজপুর চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজারে শনিবার দুপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত সুইটি (১৩) উপজেলার হজরতপুর গ্রামের সাদেকুর রহমানের কন্যা। তিনি স্থানীয় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
আরেক দুর্ঘটনায় শুক্রবার রাতে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে বোচাগঞ্জ উপজেলার ডকচাই নামকস্থানে ইশানিয়া গ্রামের দিনেশ শীলের কন্যা বোচাগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ববিতা শীল (১৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। ববিতা বাইসাইকেল যোগে প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
নিহত ববিতা শীল ও সুইটির লাশ ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বোচাগঞ্জ ও চিরিরবন্দর থানায় পৃথক পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস