নতুন বছরের প্রথমদিন কলকাতায় গাইবেন মানিক

ভারতের পশ্চিমবঙ্গের সুখ্যাত সাংস্কৃৃতিক সংগঠন অনন্য সাংস্কৃতিক অঙ্গন। এই সংগঠনের আমন্ত্রণে আজ কলকাতায় সঙ্গীত পরিবেশন করবেন দুই বাংলার জীবনমুখি গানের জনপ্রিয় গায়ক আমিরুল মোমেনীন মানিক।
 
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করার পাশাপাশি আমিরুল মোমেনীন মানিক ঘণ্টাব্যাপী পারফর্ম করবেন।
 
এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন সঙ্গীত ও নাট্যশিল্পীও অংশগ্রহণ করবেন। এছাড়া একইদিন সন্ধ্যায় বারাসাতের জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ফ্যান মিট ও গ্রেট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমএআর