বছরের শেষ দিনে স্টোক সিটিকে হারিয়ে টানা জয়ের রেকর্ড স্পর্শ করলো ইংলিশ জায়ান্ট চেলসি। শনিবার রাতে স্টোক সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ব্লুজরা।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নীচের সারির দল স্টোককে আতিথিয়েতা জানায় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। উইলিয়ানের জোড়া গোল ও গ্যারি কাহিল-দিয়েগো কস্তার একটি করে গোলে বড় জয়ই পায় ব্লুজরা। তবে মাঝে দুটি গোল শোধ করে সফরকারীরা।
এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো চেলসি। এছাড়া টানা ১৩ জয়ে রেকর্ড স্পর্শ করলো চেলসি। আর একটি জয় পেলেই গড়ে ফেলবে টানা জয়ের সর্বোচ্চ রেকর্ড।
ইত্তেফাক/এমএইচ