বছরের শেষটা দিনে জয় দিয়েই উদযাপন করলো লিভারপুল। শনিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে অল রেডসরা। আক্রমণ-পাল্টা আক্রমণের দারুণ এক ম্যাচ উপভোগ করলো দর্শকরা।
লিভারপুলের হয়ে গোলটি করেন স্ট্রাইকার জিওর্জিনি উইজনালদাম। অ্যাডাম লালানার অ্যাসিস্ট থেকে গোলটি করেন ডাচ এ তারকা। এগিয়ে যাওয়া লিভারপুলের বিপক্ষে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি সিটি।
এ জয়ের ফলে লিভারপুল লিগ টেবিলে নিজেদের দ্বিতীয়স্থান আরও মজবুত করলো। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৩৯। আর ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি।
ইত্তেফাক/এমএইচ