‘অতিরিক্ত মদ্যপানে’ একজনের মৃত্যু

রাজধানীর লালবাগে ‌‘অতিরিক্ত মদ্যপানে’ একজনের  মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম ওয়াহিদুজ্জামান। তার বাবার নাম শরিফ উদ্দিন।
 
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাতে অসুস্থ অবস্থায় ওয়াহিদুজ্জমানকে হাসপাতালে আনা হয়।
 
চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ৯০ শতাংশ অ্যালকোহল ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
ইত্তেফাক/এএসএস