ফিল সিমন্সের কাছে ক্ষমা চেয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ২০১৫ বিশ্বকাপের পর তাকে কোচ নিয়োগ দিয়েছিল ক্যারিবীয় বোর্ড। শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন নিয়ে সমালোচনা করায় ২০১৫ সালেই সিমন্সকে বরখাস্ত করা হয়। সিডব্লিউআইয়ের নতুন সভাপতি রিকি স্ক্রিট ওই ঘটনায় প্রকাশ্যে সিমন্সের কাছে ক্ষমা চেয়েছেন। ওই সময়ে সিমন্সের নিয়োগ প্যানেলে সদস্য ছিলেন নব্য বোর্ড প্রধান। দেরী হলেও সিডব্লিউআইয়ের ক্ষমা ও আর্থিক সমঝোতা খুশি সিমন্স। এর পর এই ঘটনা ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি। ভবিষ্যতে সুযোগ পেলে নিজের দেশের কোচ হিসেবে আবারও কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন সিমন্স। বর্তমানে আফগানিস্তানের হেড কোচ হিসেবে কাজ করছেন সাবেক এই ক্যারিবিয়ান ওপেনার। তার অধীনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে আফগানরা।