এই জেনারেশনকে ধ্বংস করে দিতে চায় সরকার : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই জেনারেশনকে ধ্বংস করে দিতে চায় সরকার। ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তারা আইন পাশ করতে চায়।

আজ রবিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, কোনো বিরোধীদল নেই। কাদের জন্য আইন পাশ করবে। তাদের কোনো অধিকার নেই আইন পাশের।

ইত্তেফাক/এমআই