কমলগঞ্জে ছেলের হাতে মা খুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছেলের হাতে মা খুন হয়েছেন।
 
রবিবার দুপুরে রবিদাস টিলার শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলে চন্দন রবিদাসকে (২৭) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত ফুল কুমারী রবিদাস (৫০)  ওই এলাকার সমরজিৎ রবিদাসের স্ত্রী।
 
সমরজিত রবিদাস বলেন, কিছু দিন ধরে ছেলের কথাবার্তা ও ভাল লাগছিল না। তাই তাকে একজন কবিরাজ দেখানো হয়েছিল। রবিবার দুপুরে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করে।
 
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ  মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি