লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে দুগ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপনসহ চারজন আহত হয়েচেন।
রবিবার দুপুরে সরকারি কলেজ সংলগ্ন পৌর বিএনপির সদস্য সচিব মিয়া আলমগীরের বাসভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, রবিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী রামগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন মিয়ার বাসভবনের ছাদে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় রামগঞ্জে অনুপস্থিত বেশ কয়েকজন নেতার নাম ব্যানারে থাকলেও কলেজ শাখা ছাত্রদল নেতা জহির রায়হান বাবুর নাম না থাকায় তার সমর্থকরা আয়োজকদের সঙ্গে দুর্ব্যবহার করে টেবিলে রাখা কেক মাটিতে ফেলে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রিপন ও তার অনুসারীরা জহির রায়হান বাবুকে মারধর করে। এক পর্যায়ে জহির রায়হান বাবু একটি লোহার রড নিয়ে পিটাতে থাকলে পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রিপন, মো তারেক আহত হন।
এ ব্য্যপারে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহম্মেদ জানান, কলেজশাখা ছাত্রদলের নেতা রায়হান এসে উপজেলা ছাত্রদলের ওপর হামলা করে।
ইত্তেফাক/ইউবি