ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়ন উদ্বোধন

স্যামসাং বাংলাদেশ, দেশের সবচেয়ে বড় মেলা-ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি প্রিমিয়াম প্যাভিলিয়ন উদ্বোধন করেছে।
 
এই প্যাভিলিয়নে স্যামসাং-এর বিভিন্ন ধরনের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য এবং মোবাইল ডিভাইস প্রদর্শিত হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্যামসাং বাংলাদেশের এই প্রিমিয়াম প্যাভিলিয়নে আর্কষণীয় মূল্য এবং বিশেষ অফারসহ বিভিন্ন ধরনের জনপ্রিয় কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য এবং মোবাইল ডিভাইস পাওয়া যাবে। বাণিজ্য মেলায় স্যামসাং-এর প্রিমিয়াম প্যাভিলিয়ন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন, জেনারেল ম্যানেজার ইয়াং উ লি-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে স্যামসাং সব সময় মানুষের জীবনে নতুনত্ব নিয়ে আসার প্রতি গুরুত্বারোপ করে। বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং মোবাইল খাত সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি চমৎকার ক্ষেত্র, যেখানে একই ছাদের নিচে স্যামসাং-এর অত্যাধুনিক প্রযুক্তি এবং পণ্যসমূহ প্রদর্শন করা হচ্ছে। প্রিমিয়াম প্যাভিলিয়নের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমাদের সম্পৃক্ততা গ্রাহকদের সেরা মানের পণ্য সরবরাহের প্রতিশ্রুতিরই অংশ।
 
এ প্যাভিলিয়নে গ্রাহকরা উপভোগ করতে পারবেন নির্ধারিত মডেলের স্যামসাং গ্যালাক্সি জে সিরিজের ডিভাইসগুলোতে ফ্রি উইন্টার জ্যাকেটের সঙ্গে ১০০ টাকা থেকে ৩০০০ টাকা মূল্যের গিফটভাউচার, গ্রাহকরা আরও পাবেন যেকোনো কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য কিনে ওয়েডিং ক্যাম্পেইনের সঙ্গে সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৭,৭৭৫ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক। এছাড়াও কনজ্যুমার্স ইলেকট্রনিক্স গ্রাহকরা জিতে নিতে পারবেন মালদ্বীপে হানিমুন ট্রিপ, রুম ফার্নিচার সেট, হোটেল ওয়েস্টিনে দুই রাত তিন দিন থাকার সুযোগ এবং একটি ১৫০০ সিসি সেডান গাড়ি।
 
ইত্তেফাক/ইউবি