জাহিদ হাসানের অদ্ভুত বউ তিশা

নতুন বছরের প্রথম দিনই নির্মাতা সাগর জাহান নির্মাণে হাত দিলে নতুন একটি নাটক তৈরিতে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান।
 
নাটকের নাম ‘আমার অদ্ভুত বউটা’। বছরের প্রথম দিন পহেলা জানুয়ারী থেকে নাটকটির শুটিং হয়েছে গাজীপুরের পুবাইলে। 
 
নির্মাতা সাগর জাহান বলেন, এবারের গল্পটা গ্রামীণ পটভূমিতে, বেশ মজার। সরিষা ফুলের খেত ও আশপাশের সুন্দর লোকেশনে শুটিং করছি আমরা।
 
অভিনেত্রী তিশা জানিযেছেন, ‘আমার অদ্ভুত বউটা’ নাটক প্রচারিত হবে আসছে এপ্রিল মাসে ‘বৈশাখে’।
 
ইত্তেফাক/এমএআর