বিসিসিআই থেকে অপসারিত অনুরাগ ঠাকুর

 
'বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া' বা বিসিসিআই এর প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত করা হয়েছে অনুরাগ ঠাকুরকে। পাশাপাশি, সচিব পদ থেকে সরানো হয়েছে অজয় শিরকে। 
 
লোধা সুপারিশ মামলায় এই রায় দিয়েছে ভারতের শীর্ষ আদালত। প্রায় দেড় বছর ধরে চলা মামলায় সোমবার এই রায় দিয়েছে আদালত। 
 
আগামীকালই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি টি এস ঠাকুরের কর্মজীবনের শেষ দিন। তার আগে তিনি ঐতিহাসিক এই রায় ঘোষণা করলেন। 
 
আদালতকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে। এর জেরে শোকজ নোটিশ পাঠানো হয়েছে তাকে।
 
তবে অপসারণেই থামছে না অনুরাগের অস্বস্তি। হলফনামায় ভুল তথ্যে বাড়ছে উদ্বেগ। অনুরাগের বিরুদ্ধে পৃথক ফৌজদারি মামলা রয়েছে। 
 
ওই মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের জেলও হতে পারে তার। সঙ্গে বিপুল অঙ্কের জরিমানাও করা হতে পারে। অবশ্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন অনুরাগ ঠাকুর।
 
ইত্তেফাক/এএম/আরএ