শরীরকে অলঙ্কৃত করার জন্য ট্যাটু বা উলকির ব্যবহার খুব জনপ্রিয়। বলিউড নায়ক-নায়িকারাও অনেকে নিজেদের শরীরকে সাজিয়ে তোলেন ট্যাটুর সাহায্যে। কাজের প্রয়োজনে ক্যামেরার সামনে শরীরের অনেকটা উন্মুক্ত করতে হয় তাঁদের। বিশেষ আবেদনপূর্ণ একটি ট্যাটু রয়েছে মালাইকা অারোরার শরীরেও।
সাহসী অভিনেত্রী হিসেবে মালাইকার খ্যাতি রয়েছে। বয়স ৪০ পেরিয়েছে, তবু শরীরকে মেলে ধরতে কখনওই কুণ্ঠিত হন না তিনি।
মালাইকার শরীরের বেশ বিপজ্জনক একটি বাঁকে কোমর বরাবর রয়েছে একটি ট্যাটু। সুযোগ পেলেই বেশ গর্বের সঙ্গে প্রকাশ্যে তুলে ধরেন সেই ট্যাটু।
কিন্তু এই ট্যাটুর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। একটু খেয়াল করলে দেখা যাবে, ট্যাটুর মাধ্যমে কোমরের নীচে মালাইকা লিখেছেন তিনটি ইংরেজি অক্ষর— ‘NGL’। কিন্তু কী এর অর্থ?
মেসেজে ও সোশ্যাল মিডিয়ায় শব্দ সংক্ষেপীকরণে যাঁরা অভ্যস্ত, তাঁদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে, ‘এন জি এল’ আসলে ‘এঞ্জেল’, অর্থাৎ দেবদূত। কিন্তু হঠাৎ নিজেকে এঞ্জেল বলছেন কেন মালাইকা?
আসলে মালাইকা আফ্রিকায় প্রচলিত সোয়াহিলি ভাষার শব্দ। এবং সোয়াহিলি ভাষায় ‘মালাইকা’ শব্দের অর্থ দেবদূত বা ফেরেশতা, ইংরেজিতে এঞ্জেল। সেই কারণেই নিজের শরীরে ট্যাটুর মাধ্যমে ‘এন জি এল’ অক্ষর তিনটি লিখেছেন মালাইকা। খবর এবেলা।
ইত্তেফাক/এমএআর