যাত্রীবাহী বিমান ক্রয়ে এটিআর এর সঙ্গে চুক্তি ইরানের

ইরান যাত্রীবাহী বিমান কেনার জন্য শিগগিরই ইউরোপীয় বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান এটিআর এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। রবিবার ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে প্রেস টিভি একথা জানিয়েছে।
 
ইরানের সড়ক ও নগরী উন্নয়ন বিষয়ক ডেপুটি মিনিস্টার আসগর ফাখরিয়েহ্-কাশান বলেন, ‘চুক্তিটির বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য এটিআর এর প্রতিনিধিরা বুধবার তেহরানে আসবেন।’ তিনি আরো বলেন, উভয়পক্ষই এ সময় চুক্তির চুড়ান্ত খসড়া পর্যালোচনা করবেন। কোন সমস্যা না থাকলে চুক্তিটি স্বাক্ষরিত হবে। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ৪০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ২০টি বিমান বিক্রি করা হবে। এর আগে ইরান এয়ারবাস ও বোয়িং বিমান নির্মাণকারীদের সঙ্গে প্রায় ১৮০টি যাত্রীবাহী বিমান ক্রয়ের একটি চুক্তিতে স্বাক্ষর করে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ